ফরিদপুরে সম্পাদকের উপরে হামলা, সাংবাদিকদের প্রতিবাদ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 16, 2015

ফরিদপুরে সম্পাদকের উপরে হামলা, সাংবাদিকদের প্রতিবাদ

বোয়ালমারী প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট কোরবান আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় মানববন্ধন ও মৌন মিছিল করা হয়েছে।  
জানা গেছে, এ্যাডভোকেট কোরবান আলী ফরিদপুর জজ কোর্টে পেশাগত কাজ শেষে রোববার বিকালে বাসযোগে বোয়ালমারীতে ফিরছিলেন। সন্ধ্যার কিছু আগে বাসটি মধুখালীর মাঝকান্দি এলাকায় পৌছালে একদল দূর্বৃত্ত তাকে বাস থেকে টেনে হিচড়ে বাইরে নামিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি (সম্পাদক) বাস থেকে নামতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাকে বেদম মারপিট করে পালিয়ে যায়।
এঘটনার পর স্থাণীয় সংবাদকর্মীরা বিষয়টি জেলার পুলিশ সুপার জামিল হাসানকে অবহিত করে।
সংবাদকর্মীর উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে সোমবার দুপুরে বোয়ালমারী চৌরাস্তায় মানববন্ধন, সংক্ষিপ্ত সমাবেশ ও মৌন মিছিল করা হয়।
এসময় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি সেলিম রেজা লিপন, সাধারণ সম্পাদক কাজী হাসান ফিরোজ, কাজী আমিনুল ইসলাম, রাহাদুল আক্তার তপন বক্তব্য রাখেন।
বক্তারা পালিত কর্মসূচী থেকে অবিলম্বে হামরাকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages