ফরিদপুর বিভাগ ঘোষনার দাবিতে মিছিল-সমাবেশ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 16, 2015

ফরিদপুর বিভাগ ঘোষনার দাবিতে মিছিল-সমাবেশ


ফরিদপুর প্রতিনিধি, ২৭ জানুয়ারী
আগামী স্বাধীনতা দিবসের আগেই ফরিদপুরকে বিভাগ ঘোষনার দাবিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিছিল-সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জসীমউদ্দিন হল থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ, ফরিদপুর বিএম এর সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর হোসেন চৌধুরী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অ্যাড. অনিমেষ রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভী, আবুল বাতেন, প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ২৬মার্চ স্বাধীনতা দিবসের আগেই ফরিদপুরকে বিভাগ ঘোষনার দাবি করেন ।
উল্লেখ্য, সোমবার কেবিনেট সচিব মোশাররফ হোসেন ভূইয়া বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফরিদপুর অঞ্চলকে স্বতন্ত্র বিভাগের হিসাবে ঘোষনার সরকারি আশ্বাসের প্রেক্ষিতে আশানিত হয় বৃহত্তর ফরিদপুরবাসী । দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষ ফরিদপুর বিভাগ ও পদ্মার সেতুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ।

তরিকুল ইসলাম হিমেল

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages