ফরিদপুর প্রতিনিধি, ৩১ জানুয়ারী
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন । হামলাকারীরা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই দফা হামলা ও ব্যালট ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে । তিনি বলেন, দুপুরে প্রতিদ্বন্দি একপক্ষ অপর পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে । পরে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে ছিলো। ভোট গণনার এক পর্যায়ে আবারো কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করার সুযোগে একটি গ্রুপ ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, সহিদউজ্জামান বলেন, ব্যালট খোয়া যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এখন সকল ব্যালট নতুন করে গোনা হবে, ব্যালট খোয়া গেলে নির্বাচন স্থগিত করতে হবে।
এদিকে বিদ্যালয়ের দ্বি বার্ষিক নির্বাচনে শনিবার সকালে ৮টায় ভোট গ্রহন শুরু হয়। বিরতীহীনভাবে ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। বিদ্যালয়ের মোট ভোটার ৮শত ৪০ জন। এর মধ্যে সাড়ে ৭শত ভোট কাষ্ট হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ভোট গননা শুরু হয়। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের ভোট গননা শেষে পুরুষ সদস্যদের ভোট গননা শুরু হয়। এর কিছুক্ষন পরেই একদল দুর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে ভাংচুর করে ভোটারদের ভোট দেয়া ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। ###
তরিকুল ইসলাম হিমেল

No comments:
Post a Comment