সদরপুরে বাল্যবিবাহ নিরোধ প্রশিক্ষণ কর্মশালা অণুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 18, 2015

সদরপুরে বাল্যবিবাহ নিরোধ প্রশিক্ষণ কর্মশালা অণুষ্ঠিত

সাব্বির হাসান, সদরপুর ঃ ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে বাল্যবিবাহ নিরোধ আইনের উপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নিকাহ্ রেজিষ্টার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের অংশ গ্রহনে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এছাড়াও সদরপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুন্নেছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান খান, উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, নারী উন্নয়ন সমিতির সভানেত্রী রহিমা খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় সদরপুরে বাল্যবিবাহ নিরোধে সবাই একযোগে কাজ করে নির্মল করা হবে বলে আশাব্যাক্ত করেন।
ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারী

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages