ভাঙ্গায় ডাকাতি , আহত ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 18, 2015

ভাঙ্গায় ডাকাতি , আহত ১


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুলকদী গ্রামে মঙ্গলবার গভীর রাতে সৌদি প্রবাসী হেমায়েত মুন্সির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী সালমা বেগম আহত হয়। ডাকাতরা এসময় নগদ টাকা, স্বর্ন, মোবাইল সেট সহ দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আহত গৃহবধু সালমা বেগম জানায়, ১০/১২ জনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। আমরা প্রতিবাদ করতে গেলে অস্ত্র দিয়ে আমাকে আহত করে ঘরের মালামাল সব ডাকাতি করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য এস্কেন মাতুব্বর বলেন, একই সময়ে ডাকাত দল আরো ২/৩টি বাড়ীতে হানা দিয়েছিল গ্রামের লোকজন টের পেয়ে শোরগোল করলে তারা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি।
ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages