ভাঙ্গায় ঝাটকাসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 27, 2015

ভাঙ্গায় ঝাটকাসহ আটক ১

ভাঙ্গা প্রতিনিধি, ২৭ ফেব্রুয়ারী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ৩ শত কেজি ঝাটকা জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। ঝাটকা বিক্রির অপরাধে ইমারত হোসেন নামের এক মাছ ব্যাবসায়ী আটক করা হয় এসময়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিকি জানায়, বেশ কিছুদিন যাবৎ মায়ের দোয়া ভাঙ্গার মৎস্য আড়ৎ ও বিসমিল্লাহ মৎস্য আড়ৎ গোপনে ঝাটক ইলিশ বিক্রি করছে বলে আমাদের কাছে খবর ছিল। শুক্রবার সকালে অভিযান চালিয়ে ঝাটকাসহ ১ জনকে আটক করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।##
ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages