নিউজ টুডে ঃ ফরিদপুরের মধুখালীর পৌর সভার প্রথম নির্বাচন আগামী ২৯ মার্চ । এ নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমন্বয়ে গঠিত নাগরিক কমিটি তাদের মনোনিত মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেছেন। বুধবার বিকালে মধুখালী উপজেলার ঈদগা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির প্রার্থী হিসাবে খন্দকার মোরশেদ রহমান লিমনের নাম ঘোষনা করা হয়।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যু সদস্য মনোজ সাহার সভাপতিত্বে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাইদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের খোরশেদুল আলম, আবুল কাশেম দুলু মিয়া, নারী নেত্রী সুরাইয়া সালাম প্রমুখ ।
১২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৮ হাজার ৩৯৬ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। উল্লেখ্য, ২০১৩ সালের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ মধুখালীকে পৌরসভা হিসাবে নাম ঘোষনা করা হয় ।
ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারী।

No comments:
Post a Comment