নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, আহত ১০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2015

নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, আহত ১০

বোরহানুজ্জামান ঃ নগরকান্দা গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়বাংলা নামক স্থানে নসিমন উল্টে রাস্তার খাদে পড়ে গিয়ে মনিরা আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এসময় নসিমনের অপর ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানাগেছে, মনিরা পরিবারের লোকজনের সাথে পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুরের দূর্গাপুরের পীর ওয়াজেদ মুন্সীর ওরোশ শরীফে নসিমন যোগে  যাওয়ার পথে নসিমন উল্টে রাস্তার খাদে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহত মনিরা উপজেলার দহিসারা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং উপজেলার বড় শ্রীবরদী গ্রামের প্রবাসী সোহরাব মুন্সীর মেয়ে। #
ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages