শ্রমিক নেতার উপর হামলা, শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2015

শ্রমিক নেতার উপর হামলা, শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষনা

নিউজ টুডে ঃ
ফরিদপুর শহরের গোয়ালচামট রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন অফিসে হামলার শিকার হয়েছেন জেলা রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মমিন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকালে রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন অফিসে সংবাদ সম্মেলন করে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক লাভলু মোল্লা অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচী ঘোষনা করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক লাভলু মোল্লা তার বক্তব্যে বলেন, গত রবিবার ভাড়া মেটানোকে কেন্দ্র করে শ্রমিক রতন ও ছোটুর সাথে তৌহিদুল নামের এক ব্যক্তির সাথে হাতাহাতি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ইউনিয়ন অফিসে দু পক্ষকে নিয়ে বিকালে সালিশ হওয়ার কথা ছিল। দুপুর একটায় ইউনিয়ন অফিসের মধ্যে বহিরাগত ১৫/২০ জন লোক প্রবেশ করে রতন নামের এক শ্রমিককে পেটাতে থাকে। এসময় ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মমিন এগিয়ে এসে ফেরাতে গেলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর মমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, এঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালানো থেকে বিরত থাকবে।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ রিপনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসানউজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক মফিজুর রহমান শিপন, সাংবাদিক বেলাল চৌধুরী, আহম্মদ ফিরোজ, আবিদুর রহমান নিপু, বিজয় পোদ্দার, রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের পারভেজ সরকার, সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, জাহিদুল ইসলাম, শহীদুল শেখ, ফেলু শেখ, জসীম খানসহ শ্রমিকরা।
ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages