নিউজ টুডে ঃ
ফরিদপুরে সোলায়মান মোল্লা (১০) নামের চতুর্থ শ্রেণীর এক শিশুকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের করিম মোল্লার গম ক্ষেত থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সোলায়মান পরমানন্দপুর গ্রামের কৃষক আফসার মোল্লার ছেলে। সে পরমানন্দপুর সরকারি প্রাথকি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ছয় ভাই বোনের মধ্যে সে একমাত্র ভাই।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সোলায়মান। রাত ৮টার মধ্যে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সারারাত খুঁজে পায়নি সোলায়মানকে। অবশেষে গতকাল বিকেল তিনটার দিকে বাড়ির পাশে করিম মোল্লার গম খেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ সুত্রে জানায়, এ হত্যার সাথে জড়িত সন্দেহে ইদ্রিস মোল্লার ছেলে সুমন মোল্লাকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, মৃতের দুই পাশের কানের নিচে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলাদায়েরের প্রস্তুতি চলছে।#
ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারী।

.jpg)
No comments:
Post a Comment