সাব্বির হাসান.সদরপুরঃ ফরিদপুরের সদরপুর উপজেলার কালীখোলা ও সদরপুর দুটি বাজার থেকে সোমবার সকালে ২জন জাটকা বিক্রেতাকে ১৩কেজি জাটকাসহ আটক করে সদরপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এইচ এম জাকির হোসেন ও সহকারি কর্মকর্তা আব্দুল মান্নান খান। আটক জেলেরা হলেন, কালিখোলা বাজারের নির্মল চন্দ্র(৩৫) সদরপুর বাজারের মরন চন্দ্র মালো(৫৬)। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান উভয়কেই ১৩’শ টাকা করে জরিমানা করেন।
জানাযায়, গত পহেলা নভেম্বর থেকে আগামী ৩০শে জুন পর্যন্ত সকল প্রকার জাটকা ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ। পরে আটককৃত ১৩কেজি জাটকা উপজেলার কয়েকটি এতিমখানায় দান করা হয়। #
ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারী।।
জানাযায়, গত পহেলা নভেম্বর থেকে আগামী ৩০শে জুন পর্যন্ত সকল প্রকার জাটকা ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ। পরে আটককৃত ১৩কেজি জাটকা উপজেলার কয়েকটি এতিমখানায় দান করা হয়। #
ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারী।।
.jpg)
No comments:
Post a Comment