পাটুরিয়ায় লঞ্চ ডুবি, নগরকান্দার শিশু বাঁধনের বাড়ীতে চলছে শোকের মাতম - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 23, 2015

পাটুরিয়ায় লঞ্চ ডুবি, নগরকান্দার শিশু বাঁধনের বাড়ীতে চলছে শোকের মাতম

বোরহানুজ্জামান ঃ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের পদ্মায় লঞ্চ ডুবিতে নিহত ফরিদপুরের নগরকান্দার শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের কাঠ মিস্ত্রি খোকন দাসের পুত্র বাঁধন দাসের(৫) মরদেহ সোমবার সকালে বাড়ীতে পৌছালে পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। বাঁধনকে শেষবারে দেখার জন্য  প্রতিবেশীরা ভীড় জমায় খোকন দাসের বাড়িতে। পারিবারিক সূত্রে জানাগেছে বাঁধন মানিকগঞ্জে মাশি বাড়ী বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মেশোর সাথে নিজ বাড়ীতে ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়। দুপুরেই বাঁধনের লাশ বাড়ীর পাশে সমাহিত করা হয়েছে।
সন্তান হারানোর শোকে পাগলগ্রায় বাধনের মা লক্ষী রানী দাস। তার আর্তনাদে পুরো এলাকার বাতাস যেন ভারি হয়ে উঠছে। বাড়ি ফিরে আসলে ছেলেকে স্কুলে ভর্তি করানো কথা ছিল, কিন্ত সে ইচ্ছে আর পূরন হলো না লক্ষী রানীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।  
ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages