গুরু সেবা দিয়ে আর বাড়ি ফেরা হলো না ওদের। পদ্মার লঞ্চডুবিতে কেরে নিল ওদের জীবন। এরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ভটরকান্দা গ্রামের মৃত সুতাশ চন্দ্র নাথের ছেলে বৌধ নাথ সরকার (৬৫), তার স্ত্রী অনিমা রানী (৫৫), বৌধ নাথের ৩ কাকি চম্পা রানী (৬২), অর্চনা রানী (৪২) ও বাসন্তী রানী (৫০)। এদের পারিবারিক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের ধর্ম গুরু মানিগঞ্জের কুমুদ গোশ্বামীর বাড়ি থেকে গুরু সেবা দিয়ে বাড়ি ফেরার পথে পাটুরিয়া-দৌলদিয়া নৌপথে লঞ্জডুবির কবলে পড়েন তারা। গত বৃহস্পতিবার সকালে এরা সবাই এক সাথে গুরু সেবা দিতে ধর্ম গুরু মানিগঞ্জের কুমুদ গোশ্বামীর বাড়িতে যান। গুরু সেবা দিয়ে রবিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু লাশ হয়ে।
সোমবার দুপুরে নিহতদের লাশ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। শোকাবহ পরিবারের সদস্যদের শান্তনা দিতে ছুটে আসেন প্রতিবেশীসহ প্রসাশনের কর্মকর্তারা। বিকালে বাড়ির পাশে নিহতের সমাধি করা হয়। একই পরিবারের ৪ জন মানুষের অনাকাঙ্খিত এই মূত্যাতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারী।
.jpg)
.jpg)
No comments:
Post a Comment