ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 20, 2015

ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ছত্তার বিশ্বাসেরডাঙ্গি গ্রামের নূরুর খেয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে পুলিশ ২৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের গলা ও বুকসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পড়নে কালো রঙের প্যান্ট ও জামা রয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, সকালে নদীর পাড়ে পানিতে লাশ দেখে লোকজন আমাকে জানালে আমি পুলিশে খবর দেই। পরে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages