ফরিদপুরে বাক্ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 20, 2015

ফরিদপুরে বাক্ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের শমশেরের মেহগনি বাগান থেকে পুলিশ শুক্রবার সকালে শাজাহান মোল্যা (৩০) নামে এক বাক্ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ ওই বাগানে ফেলে রেখে গেছে। সে ওই গ্রামের মৃত গফুর মোল্যার ছেলে। শাজাহান অবিবাহিত ছিলেন।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, মানুষের দেওয়া টাকা বাক্প্রতিবন্ধী শাজাহান নিজের কাছে রাখত। সে কাউকে টাকা দিত না। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁর জমানো টাকা কেড়ে নিয়ে ওই গ্রামের শমশেরের মেহগনি বাগানে গলা টিপে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। তিনি এ হত্যার নিন্দা জানিয়ে অবিলস্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, সকালে গ্রামের লোকজন ওই বাগানে শাজাহানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages