সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 23, 2015

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

সাব্বির হাসান. সদরপুর
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটর সাইকেল চালক নজরুল ইসলাম(৩৫) নিহত হয়েছে।
জানাগেছে, সদরপুর-চরভদ্রাসন সড়কের গাবতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক নজরুল ইসলাম সামনে থাকা বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। গুরুতর অবস্থায় নজরুল ইসলাম কে এলাকার লোকজন সদরপুর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাঃ আবুল কালাম তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত নজরুল ইসলাম সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মুন্সী গ্রামের হক খলিফার পুত্র। ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর বেগম ঘটনার সত্যতা ও নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। #
ফরিদপুর, ২৩ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages