ভাঙ্গায় আগুনে পুড়ে গেছে ৯টি ঘর, ৩০ লক্ষাধীক টাকার ক্ষতি - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 23, 2015

ভাঙ্গায় আগুনে পুড়ে গেছে ৯টি ঘর, ৩০ লক্ষাধীক টাকার ক্ষতি

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি, ২৩ মার্চ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে আজ সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ৯টি ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টিভি, আসবারপত্র, উঠতি রবি শস্য, নগত টাকা ও স্বর্নালংকার পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার নুর মোহাম্মদ জানায়, দুপুরে শাফি মাতুব্বরের রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হলে মুহুর্তেই তা পাশাপাশি ঘর গুলাতে ছড়িয়ে যায়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় চোখের সামনেই সব কিছু পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলো শাফি মাতুব্বর, শফিউদ্দিন মাতুব্বর, মফিউদ্দিন মাতুব্বর, খবিরউদ্দিন মাতুব্বর, মোমরেজ খাঁ’র।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি এসময় প্রশাসনের পক্ষ থেকে আর্থিকসহ সকল সহযোগিতার আশ্বাস দেন।
ফরিদপুর, ২৩ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages