ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2015

ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাঙ্গা প্রতিনিধি, ২৫ মার্চ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ পুর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নয়ন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান নাছিম সিকদার মিলন, ইউ পি সদস্য জাহিদ সিকদার, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাখাওয়াৎ হোসেন, শিক্ষক ইকরাম আলী কুটি, শিক্ষক রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমূহ পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার আহম্মেদ। দিনভর শিক্ষার্থীদের মনোমুগ্ধ ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শক মুগ্ধ হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। #
ফরিদপুর, ২৫ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages