ভাঙ্গায় প্রাইভেটকার সহ ছিনতাইকারী আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2015

ভাঙ্গায় প্রাইভেটকার সহ ছিনতাইকারী আটক

ভাঙ্গা প্রতিনিধি, ২৫ মার্চ
ঢাকা-গোপালগঞ্জ বিশ্বরোডের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি নামক স্থানে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এসময় ছিনতাই কাজে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত ছিনতাইকারীর নাম জুয়েল তার গ্রামের বাড়ী দিনাজপুর সদরে বলে পুলিশ জানায়।

পুলিশ সুত্রে জানা যায়, ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা হতে পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পাট ব্যবসায়ী বাকি মিয়া ও নান্নু মিয়া মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল। ছিনতাইকারী দল প্রাইভেট কার দিয়ে ওই ব্যবসায়ীদের মোটর সাইকেলের গতি রোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। সে সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক ফরহাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বিশ্বরোড থেকে প্রাইভেটকার সহ এক ছিনতাইকারীকে আটক করি। বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। #
ফরিদপুর, ২৫ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages