ভাঙ্গা প্রতিনিধি, ২৫ মার্চ
ভাঙ্গা উপজেলা মৎস্য দপ্তর বুধবার সকালে উপজেলার পাইকারী মৎস্য আড়তে অভিযান চালিয়ে সাড়ে তিন মন জাটকা আটক করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক বলেন, পৌর সদরের বড়ব্রীজ সংলগ্ন পাইকারী মৎস্য আড়তে অবৈধভাবে জাটকা ইলিশ মাছ বিক্রির অভিযোগ ছিল। জাটকা সংরক্ষন অভিযানের ধারাবাহিকতায় আমরা অভিযান চালিয়ে কয়েকটি আড়ৎ থেকে সাড়ে তিন মন জাটকা ইলিশ আটক করি। আমাদের উপস্থিতি টের পেয়ে জাটকা বিক্রেতারা মাছ ফেলেই পালিয়ে যায়। আটককৃত মাছ বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। #
ফরিদপুর, ২৫ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment