বোয়ালমারীতে আওয়ামীলীগ নেতার উপর হামলা, সাবেক সাংসদের গাড়ীতে আগুন, প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন, গ্রেফতার ৪। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2015

বোয়ালমারীতে আওয়ামীলীগ নেতার উপর হামলা, সাবেক সাংসদের গাড়ীতে আগুন, প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন, গ্রেফতার ৪।

নিউজ টুডে ফরিদপুর, ২৫ মার্চ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতা সুভাষ সাহার উপর হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্বরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষন পরে নিজ বাড়ীর সামনে পার্কিং করে রাখা ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের ব্যবহৃত পাজেরো জিপ (ঢাকা মেট্রো ০২-২৯৩০) গাড়ীটি পুড়িয়ে দেয় অজ্ঞাত  দূর্বৃত্তরা। আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আর এঘটনায় বোয়ালমারী থানায় মামলাও দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতৈর বাজারের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সুবাস সাহার  বাজারের অফিস কক্ষে ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে (সুবাস সাহাকে) কুপিয়ে জখম করে। গুরুত্বর জখম অবস্থায় তিনি এখন ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার ২/৩ ঘন্টা পর রাত সোয়া নয়টার দিকে একদল দূর্বৃত্ত বাজারের পাশে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলামের গাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে গাড়ীটি সম্পুর্ণ ভষ্মিভ’ত হয়।
খন্দকার নাসিরুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে রেশারেশির ঘটনাকে কেন্দ্র করে সুবাস সাহার উপরে হামলার ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে একটি স্বার্থন্বেসী মহল আমাকে ও আমার দলকে জড়ানোর চেষ্টা করছে।
হামলায় আহত সুভাষ সাহা কাদিরদী ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। তার উপরে হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । এসময় বক্তব্য রাখেন, স্থানীয়  সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কলেজের অধ্যক্ষ নূরুজ্জামান মোল্লা প্রমুখ। বক্তরা বলেন, অবিলম্বে সুভাষ সাহার উপর হামলাকারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলার সাতৈর বাজারের বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান ।
বুধবার সকালে সুভাস সাহার ভাই শ্রীবাস সাহা বাদি হয়ে ৫২ জনকে আসামী করে বোয়ালমারী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন । এ ঘটনায় পুলিশ চারজন গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতরা হলো খন্দকার ফয়সাল, হাফিজুল হোসেন, রুবেল মোল্লা ও আলমগির শেখ ।
বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মৃধা পিকুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের দূর্বৃত্ত এ ঘটনা ঘটায়। এসময় সুভাস সাহা বাজারের নিজস্ব অফিসে ছিলেন। সে উপজেলার সাতৈর ইউনিয়ন  আওয়ামীলীগের সদস্য ও পূজা উপদযাপন কমিটির সভাপতি। আগমনী ট্রান্সপোর্ট লিমিটেডের সত্বাধীকারিও তিনি।
বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, হামলার ঘটনার পর পরই পুলিশ হামলাকারিদের ধরতে অভিযানে নামে । পরে চার জন গ্রেপ্তার করা  হয়েছে । #
ফরিদপুর, ২৫ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages