মেধা অন্বেষণ যুদ্ধে সদরপুরে বিজয়ী ১১শিক্ষার্থী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 2, 2015

মেধা অন্বেষণ যুদ্ধে সদরপুরে বিজয়ী ১১শিক্ষার্থী

সাব্বির হাসান.সদরপুরঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম ও নবম-দশম শ্রেনী শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সহকারি কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন ও বিদ্যালয় প্রধান শিক্ষক রহিমা খাতুন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সদরপুর কর্তৃক এ আয়োজনে উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থী অংশ নেয় মেধা অন্বেষণ যুদ্ধে। ‘ভাষা-সাহিত্য, বিজ্ঞান,গণিত-কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ-মুক্তিযোদ্ধা’ ৪টি বিষয়ের প্রতিযোগিতা শেষে ১১জনমেধা অন্বেষণ বিজয়ী শিক্ষার্থীকে নগদ ১হাজার করে মোট ১১হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। #
ফরিদপুর, ২ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages