সালথায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 2, 2015

সালথায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

নুরুল ইসলাম নাহিদ
ফরিদপুরের সালথায় সোমবার সকালে জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার রাতে মেম্বার গট্টি গ্রামের একটি গম ক্ষেতের মধ্যে জুয়া খেলা নিয়ে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুনান কাজীর সমর্থক বকুল শেখের সাথে গট্টি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্যার সমর্থক হাসান মোল্যার হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্র ধরে আজ সকালে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।  সকাল ৬ টা থেকে ৯ পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে সংঘর্ষকারীদের ইটের আঘাতে এসআই মনির হোসেন ও কনস্টেবল মোহাম্মাদ আলী আহত হয়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ২ পুলিশসহ স্থানীয় ৬ জনকে ফরিদপুর মেডিকেল হাসলাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রনের আনতে ৪৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফরিদপুর, ২ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages