সালথায় মহান স্বাধীনতা দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2015

সালথায় মহান স্বাধীনতা দিবস পালিত

সালথা প্রতিনিধি, ২৬ মার্চ
নানা কর্মসুচির মধ্যে দিয়ে ফরিদপুরের সালথায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃস্পতিবার সকালে সালথা মডেল স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক  অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, উপজেলা জাকের পার্টিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন ও সালথা থানা অফিসার ইনচার্জ ডিএম বেলায়েত হোসেন। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে শারিরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে এখানেই মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে। #
ফরিদপুর, ২৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages