সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2015

সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

সদরপুর প্রতিনিধি, ২৬ মার্চ
ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদের স্মরন করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে সদরপুর ষ্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও দুপুরে সদরপুর শিল্পকলা মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গাফফার মিয়া, অধ্যক্ষ সদরপুর সরকারি কলেজ ড. কাকলী মুখোপাধ্যয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দিবস রঞ্জন বাগচি, উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, অধ্যক্ষ মহিলা কলেজ জাহাঙ্গীর আলম সিদ্দিক, মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, মহিলা উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুন আসমা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার ফকির, আওয়ামীলীগ সভাপতি মতিন হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক আবু আলম রেজা, শ্রমীকলীগ সভাপতি চাঁন মিয়া দেওয়ান, প্রধান শিক্ষিকা রহিমা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #
ফরিদপুর, ২৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages