সালথায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 8, 2015

সালথায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় রঙ্গরায়েরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান লিটুর পরিচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ আবু আহাদ মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিআই ওয়ান এফ. এম মহিউদ্দীন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ চন্দ্র চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদ জাহিদুর রহমান প্রমুখ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages