সদরপুরে আগুন পুড়ে গেছে ১২টি বসতঘর - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 11, 2015

সদরপুরে আগুন পুড়ে গেছে ১২টি বসতঘর

সাব্বির হাসানঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চরবন্দর খোলা গ্রামের আক্কাচ মুন্সী ও কৃষ্ণপুর ইউনিয়নের আবুলের মোড় গ্রামের জলিল মাতুব্বরের বাড়ির মোট ১২ টি ঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘঠে।
চরবন্দরখোলা গ্রামের আক্কাচ মুন্সী জানান, তার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িযে পড়ে। বাতাস আর আগুনের প্রচন্ডতাপে আগুন নিয়ন্ত্রন করা সম্ভাব হয়নি। দু’ঘন্টা ব্যাপী আগুনে কেড়ে নেয় ঘরের সব সামগ্রী। আর এতে বাড়ির ১১ টি ঘর পুরে যায়। আগুনে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপরদিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আবুলের মোড় গ্রামের জলিল মাতুব্বর জানান, সকালে তার বসতঘরে হঠাৎ করে আগুনের সুত্রপাত হলে প্রায় লক্ষাধিক টাকার মালামালসহ ঘরটি পুড়ে যায়।
ফরিদপুর, ১১ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages