ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 11, 2015

ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভাঙ্গা প্রতিনিধি
বুধবার উপজেলার ঘারুয়া ইউনিয়নে প্রফেসর এম এ ওয়াজেদ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর এম এ ওয়াজেদ। সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঘারুয়া বাজার বনিক সমিতির সভাপতি আঃ রাশেদ মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বাবু প্রফুল্ল কুমার নন্দী, আ. কুদ্দুস মাতুব্বর, মান্নান সিকদার, কামরুল ইসলাম প্রমুখ। দিনভর বিদ্যালয়ের শতাধীক ছাত্র-ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফরিদপুর, ১১ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages