নুরুল ইসলাম নাহিদ, সালথা থেকে
৬৫ তম দিনে পরলো ২০ দলীয় জোটের ডাকা অবরোধ। সাথে চলছে হরতাল। জোটের কোন কর্মসূচীতেই ফরিদপুরের সালথা উপজেলার কোন নেতা কর্মীকেই মাঠে নামতে দেখা যাচ্ছে না। হরতাল-অবরোধ কর্মসুচি আসার পর থেকে এ উপজেলার নেতারা আত্মগোপনে চলে যান। এছাড়া এ পর্যন্ত দলের পক্ষ থেকে কোন কর্মসুচি তাদের পালন করতে দেখা যায়নি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গ্রেফতার এড়াতে নেতারা রয়েছেন আত্মগোপনে, আর একারনে কর্মীরা কোন পদক্ষেপ নিতে পারছেন না।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে বিএনপির একাধিক কর্মী জানান, এ উপজেলায় এডহক কমিটি দিয়ে গত ৫ বছর ধরে বিএনপির কার্যক্রম চলছে। এ কমিটির নেতারা কোন সময় দলীয় কর্মসুচি পালন করেন না। তারা সব সময় জেলা শহরে থাকেন। এমনকি স্থানীয় কোন কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করেন না তারা। এখানে বিএনপির নতুন কমিটি না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধে কাউকে মাঠে পাওয়া যাবে না বলে জানান ওই কর্মীরা। অন্যদিকে কর্মসূচী পালন না করলেও বিএনপি ও তাদের জোটের বিপুল ভোট রয়েছে এই উপজেলায় । যার প্রমান মিলেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এখানে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেন।
সালথা থানা অফিসার ইন চার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, বিএনপির ডাকা হরতাল-অবরোধের গত ৬৫ দিনে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। উপজেলার সর্বত্র পুলিশের কড়া নজরদারী রয়েছে। এখানে কেউ সংহিতার চেষ্টা করলে তা দমন করা হবে। #
ফরিদপুর, ১১ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment