ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচন, বিএনপি প্রার্থীর এবং এক আ’লীগ নেতার বাড়ীতে হামলা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 27, 2015

ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচন, বিএনপি প্রার্থীর এবং এক আ’লীগ নেতার বাড়ীতে হামলা

নিউজ টুডে ফরিদপুর, ২৭ মার্চ
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ঐক্যজোট প্রার্থী মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের বাড়ীতে এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও এর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ জানান, রাত দুইটার দিকে ৪০/৫০ জন দূর্বৃত্ত হামলা চালিয়ে তাকে (প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ) এবং ওই বাড়ীতে অবস্থানকারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফরকে খুঁজতে থাকে। তাদের না পেয়ে দূর্বৃত্তরা ঘরের দরজা দেয়াল ও টিন কুপিয়ে ভাংচুর করে দুর্বৃত্বরা।
এদিকে ওই রাতেই মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও এর বাড়ীতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মধুখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ রুহুল আমীন, আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলার বিষয়টি স্বিকার করলেও বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে বলেন, তিনি জানেন না। #
ফরিদপুর, ২৭ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages