মধুখালী পৌরসভা নির্বাচন, সরকারী দলের দমন পীড়ন ও বাড়িতে হামলার প্রতিবাদে এক প্রার্থীর সংবাদ সম্মেলন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 27, 2015

মধুখালী পৌরসভা নির্বাচন, সরকারী দলের দমন পীড়ন ও বাড়িতে হামলার প্রতিবাদে এক প্রার্থীর সংবাদ সম্মেলন

নিউজ টুডে ফরিদপুর প্রতিনিধি, ২৭ মার্চ
আগামী ২৯ মার্চ রবিবার ফরিদপুরের মধুখালী পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনের মাত্র ১ দিন আগে সরকারী দলের দমন পীড়ন ও বাড়িতে হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনে প্রার্থী সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর উপস্থিত ছিলেন। বিএনপি থেকে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করলেও দলের অধিকাংশ নেতার সমর্থন পাওয়ায় সতেজকেই বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে দেখছে স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সতেজ জানান, নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও স্থানীয় সরকার দলীয় সাংসদের ক্যাডার বাহিনী তার কর্মীদের নির্বাচনী প্রচারনায় বাধা দিচ্ছে। তার কর্মীদের উপর হামলা করে আহত করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তার কর্মীদের হয়রানী করা হচ্ছে। তিনি পোষ্টার লাগালেই সরকার দলীয় সমর্থকরা তা ছিড়ে ফেলছে। তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। গত রাতে তার বাড়িতে হামলা করে ভাংচুড় করা হয়েছে। অন্যদিকে সরকারী দল মটরসাইকেল মহড়া, মিছিলসহ অব্যাহতভাবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলেও প্রশাসন নিশ্চুপ রয়েছে।
তিনি অভিযোগ করেন, তার কর্মী সমর্থকরা কেউ রাতে বাড়িতে ঘুমাতে পারছে না। পুলিশ তার কর্মীদের বাসায় হানা দিয়ে তল্লাশীর নামে হয়রানী করছে আবার সরকারী দলের লোকজন বাড়ি গিয়ে আমার পক্ষে প্রচার প্রচারনায় অংশ না নেয়ার জন্য হুমকি দিচ্ছে।
এসময় শাহ মো. আবু জাফর তার বক্তব্যে বলেন, গত রাতে সতেজের বাড়িতে অবস্থান করা কালে সরকার দলীয় ক্যাডাররা বাড়িতে হামলা করে। চেষ্টা করে বাড়ির দরজা ভাঙ্গতে না পেরে আমাকে হত্যার হুমকি দিয়ে গেছে। এক দিন পরেই নির্বাচন, এই মুহুর্তে আমি ও দলীয় মেয়র প্রার্থী দুইজনেই নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে বিএনপি’র এই দুই নেতা বলেন, সরকারী দলের কর্মকান্ডে ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ থাকার কারনে সুষ্টু নির্বাচন নিয়ে সন্দিহান তারা। লিখিত বক্তব্যে বিএনপি প্রার্থী নির্বাচনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, পৌরসভা ঘোষনার পরে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মধুখালীতে। নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদিন্ধিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন , বিএনপি থেকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, যুবদলের আহবায়ক আব্দুল আলিম মানিক, ছাত্রদল নেতা হামিদুজ্জামান প্রিন্স। #
ফরিদপুর, ২৭ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages