ফরিদপুর জেলা পুলিশের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 31, 2015

ফরিদপুর জেলা পুলিশের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ টুডে ফরিদপুর, ৩১ মার্চ
দেশীয় খেলাধুলাকে জনপ্রিয় করতে ফরিদপুরে তৈলাক্ত কলাগাছ বেঁয়ে ওঠা, দৌড়, বালিশ চালা-চালি, সাপ খেলা, বেলুন ফাটানোসহ নানা ধরনের দেশীয় খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ শেষে বিকালে এসকল দেশীয় খেলার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ দেশীয় খেলাধুলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, বিপিএম, পিপিএম। ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস হাদিছা বেগম। নানা ধরনের দেশীয় খেলা উপস্থিত কয়েকশত দর্শককে ব্যপক আনন্দ দেয়। ক্রীড়ানুষ্ঠানের পরে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। #
ফরিদপুর, ৩১ মার্চ, ২০১৫।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages