![]() |
| ফরিদপুর জেলা প্রশাসকের সাথে দুই সাইক্লিষ্ট। |
‘গড়ে তুলি আগামী’ স্লোগানের প্রত্যয়ে জন্মগত ভাবে ক্লাবফুট এবং ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জনসচেতনতার জন্য সমগ্র বাংলাদেশে সাইকেলে চড়ে প্রচারাভিযান অংশ নিয়েছে দুই তরুন সাইক্লিষ্ট। এরা হলেন তরুণ সাইক্লিস্ট শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম। এই দুই সাইক্লিস্ট ২০১৪ সালের ৬ ডিসেম্বর চট্রগ্রামের লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল থেকে বাংলাদেশ ভ্রমনের যাত্রা শুরু করেন। ফরিদপুর তাদের ৫৭ তম জেলা।
জন্মগত ভাবে ক্লাবফুট, ঠোঁট ও তালুকাটা চিকিৎসা না করালে প্রতিটি শিশুর জীবন হতে পারে শারীরিক ও সামাজিকভাবে বিপন্ন। আর এ ধরনের সমস্যা নিয়ে আমাদের দেশে রয়েছে নানা ধরনের কুসংস্কার। সমস্যাগুলোর উত্তরণে সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অধিকাংশ অভিভাবকই এ সকল জন্মগত সমস্যা নিয়ে অবগত নয়, ফলে সন্তানের সুচিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সঠিক তথ্য না থাকায়, চিকিৎসার আওতার বাইরেই থেকে যাচ্ছে অধিকাংশ আক্রান্ত শিশু। এই দুই সাইক্লিস্ট জন সাধারনের মাঝে শিশুর জন্মগত এই সমস্যা গুলো নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।
লায়ন মোখলেসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তাদের এই সাইকেলে চড়ে দেশ ভ্রমনে সহযোগীতা করছে পেডরোলো এন.কে. লিমিটেড, উত্তরা মোটরস্ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
ফরিদপুরে এসে সাইক্লিস্টরা জেলা প্রশাসক সরদার শরাফত আলী, সিভিল সার্জন ডা. অসিত রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি), ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এছাড়াও তারা স্থানীয় সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। এই দুই সাইক্লিষ্ট এর পরবর্তী জেলা রাজবাড়ী। #
ফরিদপুর, ৩১ মার্চ, ২০১৫।
.jpg)
No comments:
Post a Comment