সালথায় কাঠের দোকানে আগুন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 14, 2015

সালথায় কাঠের দোকানে আগুন

সালথা প্রতিনিধি, ১৪ মার্চ।
ফরিদপুরের সালথা উপজেলায় সোনাপুর বাজারে একটি কাঠ ও তৈরী আসবাব পত্রের দোকানে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ওই একই প্রতিষ্ঠানের ৩ টি দোকান পুড়ে গেছে।শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক মো. রমজান মোল্যা জানান, শুক্রবার দিবাগত রাতে সোলার লাইন শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানের ৩টি কাঠের গুদাম ঘর ও ঘরে থাকা বিপুল পরিমান কাঠ  ও তৈরী আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই আগুনে প্রতিষ্ঠানটির ব্যপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। #
ফরিদপুর ১৪ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages