ফরিদপুরে পল্লী কবি জসীমউদদীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 14, 2015

ফরিদপুরে পল্লী কবি জসীমউদদীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর, ১৪ মার্চ।
ফরিদপুরে পল্লী কবি জসীমউদদীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথ ভাবে নানা কর্মসূচি পালন করেছে।
ফরিদপুর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মনদীপ ঘরাই জানান, পল্লী কবির মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরে মতো এবারো নানা কর্মসূচি পালন করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৮টায় কবির সামাধীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কবির বাড়ীর আঙ্গীনায় কবির স্মরনে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরুল আলম, কবির পুত্র ড. জামাল আনোয়ার, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর আলতাফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া কবির মৃত্যুবার্ষিকীতে আনসারউদদীন প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সাহিত্য উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages