ফরিদপুর জেলা ছাত্রদলের সম্পাদক মুরাদ গ্রেপ্তার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2015

ফরিদপুর জেলা ছাত্রদলের সম্পাদক মুরাদ গ্রেপ্তার

নিউজ টুডে ফরিদপুর, ১২ মার্চ
ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের আলীপুর গোরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, সম্প্রতি জেলার কারাগারের কারারক্ষিদের সাথে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর কারাগারের জেলার মো. এমরান হোসেন বলেন, গত ৮ ডিসেম্বর কারারক্ষিদের সাথে ৮/১০ জন লোক মারামারি করে। ওই ঘটনায় তৎকালিন জেল সুপার এসএম নজরুল ইসলাম বাদি হয়ে কোতয়ালী থানা একটি মামলা দায়ের করেন। #

ফরিদপুর, ১২ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages