ভাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরন ও প্রচারনা সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2015

ভাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরন ও প্রচারনা সভা

ভাঙ্গা প্রতিনিধি
উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বৃস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরন ও প্রচারনা সভা। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হোদয়েত উল্লাহ সাকলাইন ও সাধারন সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈফুর রহমান মিরন। অনুষ্ঠানটি আয়োজক রুপালী সেতু বন্ধন সমাজ কল্যান সংস্থা’র চেয়ারম্যান নাজমুন নাহার সীমা বলেন, বর্তমানের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং তাদের সাথে ভাল আচরন করে এদের গড়ে তুলতে হবে। সমাজ থেকে বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম বন্ধ, শিশু ও নারী পাচার রোধ করতে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।
ফরিদপুর, ১২ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages