নিউজ টুডে ফরিদপুর, ১২ মার্চ
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার রহস্যজনক আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পুলিশ ওই পোড়া গাড়িটি থেকে রূপা সদৃশ কিছু অলঙ্কার উদ্ধার করেছে। খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে(ঢাকা মেট্রো-গ-২৭-৭৮০৮)বিকট শব্দে আগুন লাগে। এ সময় লোকজন ছুটে এলে কার থেকে নেমে এক অজ্ঞাত ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। খবর পেয়ে ফরিদপুর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ওই গাড়ি থেকে রূপা সদৃশ বেশ কিছু অলঙ্কার উদ্ধার করা হয়।
কারে আগুন ও রূপা সদৃশ অলঙ্কার উদ্ধারের ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।।
#
ফরিদপুর, ১২ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment