ভাঙ্গায় সদরদী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 13, 2015

ভাঙ্গায় সদরদী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাঙ্গা প্রতিনিধি, ১৩ মার্চ।
উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিট সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাং¯ৃ‹তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মামুন অর রশিদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম সিকদার মিলন, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধরন সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাকী মাতুব্বর, ওসমান মাতুব্বর, শওকত খান, কামরুল মাতুব্বর, বিশিষ্ট শিক্ষানুরাগি মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক প্রকাশ চন্দ্র বালা, শিক্ষিকা আরিফা সুলতানা ও নাসিমা বেগম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুর, ১৩ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages