স্টাফ রিপোর্টার
ফরিদপুর ফটোকপি ব্যবসায়ী সমিতি’র বার্ষিক বনভোজন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর অম্বিকাপুর পল্লী কবি জসিম উদদীনের বাড়িতে এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে সমিতির ১শত ১০ জন সদস্য অংশ গ্রহন করে। বনভোজন শেষে সাধারণ সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় একই জায়গায়। সব শেষে লটারীর মাধ্যমে ২০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। এসময় অন্যানের মধ্যে সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মো. নাছিম, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জুয়েল, উপদেষ্টা মাহাবুবুর রহমান লুলু, নারায়ন দাস, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জুয়েল জানান, প্রতিবছরই একটা দিন সমিতির সাধারণ সদস্যদের নিয়ে ব্যবসায়িক চাপ মুক্ত থেকে কিছুটা সময় কাটাই আমরা। আর এ উপলক্ষ্যে সমিতির সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করারও একটি সুযোগ ঘটে। আগামীতেও সমিতি’র সাধারণ সদস্যদের নিয়ে বনভোজন কিংবা ভ্রমনের আয়োজন করবে। #
ফরিদপুর, ১৩ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment