নিউজ টুডে, ১১ মার্চ
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তোলা ১৯টি দূর্লভ ছবি ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন বৃহত্তর ফরিদপুরের মুজিব বাহীনির কমান্ডার শাহ মো. আবু জাফর। বুধবার দুপুরের ফরিদপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত ছবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপটেন নূর মোহাম্মদ বাবুল, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম লাল প্রমুখ।
অনুষ্ঠানে মুজিব বাহীনির কমান্ডার ও সাবেক এমপি শাহ মো. আবু জাফর তার বক্তব্যে বলেন, শোষনহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধের সময়ের এই ছবি গুলো আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্বাক্ষী হয়ে থাকবে । তিনি বলেন, ৫২ থেকে শুরু হওয়া মুক্তির সংগ্রাম ৭১’র রুপ নেয় মুক্তিযুদ্ধে, এই সমগ্র মুক্তির সংগ্রামই প্রকৃত মুক্তিযুদ্ধের ব্যাপ্তী ।
ফরিদপুর, ১১ মার্চ, ২০১৫।

00000.jpg)
No comments:
Post a Comment