মোঃ রমজান সিকদার, ভাঙ্গা থেকে
পারিবারিক কলহের জের ধরে জন্মদাতা পিতা আ. আজিজ চৌধুরীকে(৬৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বখাটে পুত্র বসারউদ্দিন চৌধুরী। গুরুতর আহত পিতাকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বর্দী গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, আ. আজিজ চৌধুরীরর মেজো ছেলে আবুল চৌধুরীর স্ত্রীকে বড় ছেলে বসারউদ্দিন চৌধুরী গালিগালাজ করে। এসময় উভয়ের কলহ থামাতে পিতা এগিয়ে আসলে উত্তেজিত পুত্র রামদা দিয়ে পিতাকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপ-পরিদর্শক দবির হোসেন জানায়, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলেই গুনধর পুত্র বসারউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হবে। পরিবারের সদস্য তারাইল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। #
ফরিদপুর, ১১ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment