নিউজ টুডে ফরিদপুর, ১৭ মার্চ ২০১৫
বেসরকারী মোবাইল ফোন কোম্পানী রবি’র শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও ফরিদপুর হকার্স সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রবি’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইয়াপ ই ইয়াপ, প্রধান বিক্রয় কর্মকর্তা মেহেদী হাসান, আঞ্চলিক কর্মকর্তা কাজী মো. মাইনউদ্দিন সায়েম, ব্যবস্থাপক এন্টারপ্রাইজ বিজনেজ কে এম ওবায়দুল্লাহ রাকিব, এলাকা ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, ট্রেড মার্কেটিং এস এম খুররুম কবির।
প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইয়াপ-ই-ইয়াপ বলেন, রবি’র গ্রাহক সেবাসহ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে রবি’র নেটওয়ার্ক আরো সমৃদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছি।
রবি’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমদ বলেন, ফরিদপুর প্রেসক্লাবের সাথে রবি সম্পর্ক উন্নয়নের এ প্রচেষ্টাকে আরো গতিশীল করা হবে। তিনি বলেন, সাংবাদিকরা যেভাবে সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে তদ্রুপ রবিও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আমরা পরস্পর পরস্পরের বন্ধু বলা চলে। তিনি বলেন, ফরিদপুর প্রেসক্লাবের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ফরিদপুর প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে আমরা যথাসাধ্য চেষ্টা করব।
প্রধান বিক্রয় কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সাংবাদিকরা শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন এ জন্য আমরা অনুপ্রানীত হয়েছি। রবি বাংলাদেশে বিশেষ করে ফরিদপুর অঞ্চলে তাদের গ্রাহক সেবার মান আরো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ অঞ্চলে আমাদের গ্রাহক সেবার ক্ষেত্রে বিনিয়োগ আরো বর্ধিত করা হবে। তিনি বলেন, প্রতিটি মানুষই প্রতিভা নিয়ে জন্মগ্রহন করে। সময় ও সুযোগের অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারে না। আমরা এই প্রতিভাকে বিকশিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ রিপন, আমিনুর রহমান ফরিদ, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, দপ্তর সম্পাদক শেখ মনির হোসেন, সাংবাদিক জুবায়ের জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফরিদপুর সংবাদপত্র হকার্স সমিতির সাথে রবি’র কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়। সমিতির সভাপতি পান্নু শেখ এর হাতে চুক্তির দলিলহস্তান্তর করেন রবি’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল এর নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।
#

No comments:
Post a Comment