সালাউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2015

সালাউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিউজ টুডে ফরিদপুর, ১৮ মার্চ
বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান দাবী করে ফরিদপুরে মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার সকালে শহরের কোর্ট চত্বর এলাকায় জেলা কমিটির আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল এর নেতৃত্বে মিছিল করা হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু, পৌর সাংগঠনিক সম্পাদক লিটন বিশ্বাস, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, সরকারী বাহিনী পরিচয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছে না। তার কোন খোজ না দিয়ে সরকার দলীয় নেতারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। বক্তারা এসবের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সালাউদ্দিনের সন্ধান দাবী করেন। #
ফরিদপুর, ১৮ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages