মোঃ রমজান সিকদার
বাড়ি ফিরে এসেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের আমজাদ মাতুব্বরের দুই ছেলে সোহেল মাতুব্বর(২২) ও জুয়েল মাতুব্বর(১৮)। গত ৪ মাস আগে তারা অপহৃত হয়েছিলেন। ওই সময়ে পরিবার থেকে দাবী করা হয়েছিল র্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের। দীর্ঘ সময় পরে দুই ছেলেকে ফিরে পেয়ে পরিবারের মাঝে স্বস্থি ফিরে এসেছে। ফিরে আসা দুই ভাইকে দেখতে বাড়ীতে শত শত লোক ভীড় জমাচ্ছে। তবে দুই ভাই কারো সাথেই অপহরন কিংবা এই ৪ মাসের কোন কথাই বলছে না।
জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর গভীর রাতে র্যাব পরিচয়ে তাদের দুই ভাইকে অপহরন করা হয়েছিল। দুই ভাই জানায়, আমাদের দুই ভাইকে বাড়ি থেকে অপহরনের পর থেকে ৪ মাস একটি রুমের ভেতর বন্দি করে রাখা হয়। আমরা নামাজ ও দোয়া-দুরুদ পড়ে সময় কাটিয়েছি। রোববার সন্ধ্যায় অপহরণ কারীরা আমাদের দুই ভাইকে ২শত টাকা হাতে দিয়ে ঢাকার উত্তরার একটি নির্জন স্থানে চোখ বেধে ফেলে যায়। সেখানে থেকে অনেক দুরে হেটে মানুষের দেখা মিললে পথচারীর মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। আমাদের চাচাতো ভাই জিলান মাতুব্বর রাতেই উত্তরার আনিসপুর এলাকা থেকে আমাদের উদ্ধার করেন।
সোহেল-জুয়েলের বাবা আমজাদ মাতুব্বার বলেন, আল্লাহ আমার নির্দোষ ছেলেদের কে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমার ছেলের নতুন জীবন পেয়ে আমি শুকরিয়া আদায় করছি।
এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান , সোহেল মাতুব্বর ও জুয়েল মাতুব্বর তারা দুই ভাই বাড়ি এসেছে শুনেছি। অপহরনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি ও লিখিত অভিযোগ করা হয়েছিল। #
ফরিদপুর, ১৮ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment