নিউজ টুডে
সোমবার রাত ১২ টা ৪৫মিনিটে আখেরী মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুরের শ্যামসুন্দরপুর দরবার শরীফের ৫ম বাৎসরিক ইছালে ছওয়াব ও দোয়া মাহ্ফিল। আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের খাদেম আলহাজ্ব মো: ফরিদ শেখ। বিশ্ববাসীর অফুরন্ত শান্তি ও কল্যান এবং সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন এবং আল্লাহর দরবারে মুক্তি কামনা করেন। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে শনিবার বাদ আছর থেকে দরবার শরীফে দুইদিন ব্যাপী ৫ম বাৎসরিক ইছালে ছওয়াব ওয়াজ ও দোয়া মাহ্ফিল শুরু হয়। দুই দিন ব্যাপী চলা ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ অংশ নেয়। #
ফরিদপুর, ২ মার্চ।

No comments:
Post a Comment