কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূঘর্টনায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে । সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুর এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন তিনি। তার নাম মিঠু দাস (৩৫)।
তিনি রাজবাড়ী জেলার গণপূর্ত বিভাগে প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ী ফরিদপুর শহরের রথখোলা এলাকায়।
প্রকৌশলী মিঠু দাস কর্মস্থল রাজবাড়ী থেকে মটর সাইকেল যোগে ফরিদপুর ফেরার পথে সন্ধ্যায় দূঘর্টনার কবলে পড়েন বলে জানা যায়।
ঘটনার সত্য শিকার করে ফরিদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট তুহিন লস্কর জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। #
ফরিদপুর, ২ মার্চ।
.jpg)
No comments:
Post a Comment