সালথা সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলায় মিঠু পাল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পাওনাদারের টাকা দিতে না পারার কারনেই সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিঠু ফুলবাড়িয়া গ্রামের যতিস পালে ছেলে।
নিহতের মা সুমিতা রানী জানান, মিঠু ফুলবাড়িয়া বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসা করে। ব্যবসা করা কালীন সময়ে স্থানীয় কয়েক জনের কাছে অনেক টাকা দেনা হয়ে পড়ে সে। গত কয়েক দিন ধরে পাওনা টাকার জন্য মিঠুকে চাপ সৃষ্টি করে পাওয়াদাররা। টাকা ফেরত দিতে না পেরেই মিঠু আত্মহত্যার পথ বেছে নেয়।
সালথা থানার অফিসার ইন চার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মিঠু আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##
ফরিদপুর, ৩ মার্চ।

No comments:
Post a Comment