মো. রমজান সিকদার, ভাঙ্গা থেকে
নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড বুধবার বিকালে উপজেলা হল রুমে পিনাক-৬ লঞ্চডুবিতে নিহতদের পরিবারকে অনুদানের চেক বিতরন করেছেন। ৬টি জেলা মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষীপুর ও গাজীপুরের ২৭ জন নিহতের প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক ও ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পরিচালক আব্দুল আউয়াল, অতিরিক্ত সচিব ভোলানাথ দে, জয়েন ডিরেক্টর (পাবলিক রিলেশন) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত বছরের ৪ আগষ্ট পদ্মা নদীর লৌহজং পযেন্টে ঝড়ের কবলে পড়ে ২৫০ জন যাত্রী নিয়ে এম এল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। #
ফরিদপুর, ৮ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment