নিউজ টুডে ফরিদপুর, ৩ এপ্রিল
ফরিদপুরের মধুখালী উপজেলার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫ শত ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে র্যাব ৮ ফরিদপুরের সদস্যরা।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব থেকেই উপস্থিত হয় র্যাব সদস্যরা। এসময় ২ ব্যাক্তির চলা ফেরা সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করে র্যাব সদস্যরা। এক পর্যায়ে র্যাব সদস্য তাদের দেহ তল্লাশী করলে তাদের কাছে থাকা ২টি প্যাকেটে মোট ৫শত২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদের আটক করে র্যাব ক্যম্পে নিয়ে আসা হয়। আটককৃতরা হলো, উপজেলার গ্যাড়াখোলা এলাকার মালেক বিশ্বাসের ছেলে গাজী বিশ্বাস(২৭) ও মেছরদিয়া গ্রামের আমির খা’র ছেলে আকরাম খা। আটককৃতরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বিকার করেছে বলে জানিয়েছে।
এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
ফরিদপুর, ৩ এপ্রিল।

No comments:
Post a Comment